🌙

EID MUBARAK

Peace, joy, and blessings to you!
GET BLESSINGS

Breaking News

ট্রাফিক আইনে ঢাকায় ১ দিনে ১২৬৩ টি মামলা হয়েছে

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১ হাজার ২৬৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এসব মামলায় ৫০ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। এ সময় ১২৫টি গাড়ি ডাম্পিং ও ৫৫টি গাড়ি রেকার করা হয়েছে।


রোববার (২০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।


তিনি জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে।

 

কোন মন্তব্য নেই

Thank you Your comments are very important to us, thank you for staying with us