🌙

EID MUBARAK

Peace, joy, and blessings to you!
GET BLESSINGS

Breaking News

জামালপুরে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


জামালপুরের ইসলামপুরে স্ত্রী তিথি বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আহসান হাবিবকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জামালপুর জেলা জজ আদালতের  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই আদেশ দেন। এসময় আসামি আহসান হাবিবকে আরও ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক সহকারী প্রসিকিউটর শাহ মো: এনায়েত হোসেন জানান, ২০১৯ সালে ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আহসান হাবিবের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় ফারাজী পাড়া গ্রামের তিথি বেগমের। এরপর থেকেই যৌতুকের জন্য তিথি বেগমকে মাঝেমধ্যেই শারীরিক নির্যাতন করতো আহসান হাবিব ও তার পরিবার। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ১২ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে তিথি বেগমকে যৌতুকের জন্য মারধরের এক পর্যায়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আহসান হাবিব। 

এ ঘটনায় নিহত তিথি বেগমের মামা আব্বাস আলী ফারাজী বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ১৬৪ ধারায় জবানবন্দিতে অপরাধ স্বীকার করে আহসান হাবিব। মামলায় ৮ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thank you Your comments are very important to us, thank you for staying with us