🌙

EID MUBARAK

Peace, joy, and blessings to you!
GET BLESSINGS

Breaking News

পিরোজপুরে আজ গণমিছিল শিক্ষার্থীদের ।

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা গণমিছিল করেছেন। 

অনলাইন সংস্করণ

শুক্রবার বেলা ১১টায় অবিরাম বৃষ্টি উপেক্ষা করে শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে এ গণমিছিল শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। 

গণমিছিল শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ৯টি দাবি আদায়ের জন্য বক্তব্য রাখেন- খালেদ মহিউদ্দিন সাবাব, জারাফা আলম ছোয়া, ডিকে দিব্যা মনিসহ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, যারা শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে তাদের গ্রেফতার করতে হবে। অবিলম্বে শিক্ষার্থীদের দাবি করা ৯ দফা মেনে নিতে হবে। তা না হলে শিক্ষার্থীদের এ আন্দোলন আরও কঠোর হবে। আর যদি পুলিশ বা অন্য কেউ তাদের আন্দোলনে বাধা দিতে আসে তাহলে শিক্ষার্থী সমাজ বৃহত্তর আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবে বলে বক্তরা জানান। 

কোন মন্তব্য নেই

Thank you Your comments are very important to us, thank you for staying with us