🌙

EID MUBARAK

Peace, joy, and blessings to you!
GET BLESSINGS

Breaking News

আরশদীপ তান্ডবে ছন্নছাড়া আইরিশ উদ্বোধনী জুটি.


আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। বুধবার (৫ জুন) নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

প্রথম স্পেলেই দুই আইরিশ ওপেনারকে সাজঘরে পাঠিয়ে দুরন্ত সূচনা করেছে ভারতীয় পেসার আরশদীপ সিং। ম্যাচের তৃতীয় ওভারের প্রথম বলেই দলীয় ৭ ও ব্যক্তিগত ৫ রানে ঋষভ পন্তের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ওপেনার পল স্টার্লিং। একই ওভারের শেষ বলে অপর ওপেনার অ্যান্ডি বালবির্নিকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখান আরশদীপ।

উল্লেখ্য, বি গ্রুপে ভারত ও আয়ারল্যান্ডের প্রথম ম্যাচ এটি।



কোন মন্তব্য নেই

Thank you Your comments are very important to us, thank you for staying with us