🌙

EID MUBARAK

Peace, joy, and blessings to you!
GET BLESSINGS

Breaking News

সিলেটের জকিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত হয়েছেন ৭ জন ।


সিলেটের জকিগঞ্জের লামারগ্রাম-রতনগঞ্জ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে সাত (০৭) জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মে) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন 


স্থানীয়রা জানান, যাত্রীবাহী বাসটি ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে জকিগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফুলতলী এলাকায় পৌঁছলে বাসটি পাশের খাদে পড়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে যাত্রীদের উদ্ধার করে।


আহত সাতজন যাত্রীর মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। অপর একজন যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন 

কোন মন্তব্য নেই

Thank you Your comments are very important to us, thank you for staying with us