🌙

EID MUBARAK

Peace, joy, and blessings to you!
GET BLESSINGS

Breaking News

ঈদে বাড়িতে ফেরার পথে হালুয়াঘাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক দম্পতির মৃত্যু.

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার পথে ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে এক দম্পতি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার লক্ষ্মীকুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত দম্পতি হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার জোনাব আলীর ছেলে সাইদুর রহমান (২৮) ও তাঁর স্ত্রী সোনিয়া আক্তার (২২)।

পুলিশ ও ওই দম্পতির স্বজনদের সূত্রে জানা গেছে, সাইদুর রহমান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরি করতেন। ঈদের ছুটিতে স্বামী-স্ত্রী মোটরসাইকেল করে আজ সকালে ঈশ্বরগঞ্জ থেকে রৌমারীর উদ্দেশে রওনা দেন। সকাল ৮টার দিকে হালুয়াঘাট উপজেলার লক্ষ্মীকুড়া বাজার এলাকায় পৌঁছালে চালক সাইদুর মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। 


এ সময় রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে সাইদুর ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত তাঁর স্ত্রী সোনিয়াকে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, ঘটনাটি দুঃখজনক। 

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বামী-স্ত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 



কোন মন্তব্য নেই

Thank you Your comments are very important to us, thank you for staying with us