🌙

EID MUBARAK

Peace, joy, and blessings to you!
GET BLESSINGS

Breaking News

নারায়ণগঞ্জে পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে।


ফতুল্লা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার এহসানুল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।


ফতুল্লা থানার ওসি নূরে আযম জানান, বর্তমানে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

কোন মন্তব্য নেই

Thank you Your comments are very important to us, thank you for staying with us