🌙

EID MUBARAK

Peace, joy, and blessings to you!
GET BLESSINGS

Breaking News

সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে বদলির নির্দেশ ইসির

খবর-bangla news 24

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিল নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান নির্দেশনাটি ইতোমধ্যে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায় বা অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানো প্রয়োজন।

এ সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কথা বলা হয়েছে নির্দেশনায়।

আসন্ন সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৪৭ হাজার ৩২২ সদস্য ভোটের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

কোন মন্তব্য নেই

Thank you Your comments are very important to us, thank you for staying with us