🌙

EID MUBARAK

Peace, joy, and blessings to you!
GET BLESSINGS

Breaking News

বিএনপির ৩৬ ঘণ্টার অবরোধ আজ থেকে শুরু

বিএনপির ডাকে দেশজুড়ে ৩৬ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে আজ মঙ্গলবার। একাদশতম দফার এ অবরোধ আগামীকাল বুধবার সন্ধ্যা ছয়টায় শেষ হবে।


গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি।

এর পর থেকে দলটি এক-দুই দিন পরপর কখনো অবরোধ, কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করছে বিএনপি।

গতকাল সোমবার বিকেলে ভার্চ্যুয়াল এক ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ঘরে-বাইরে কোথাও নিরাপত্তা নেই। সরকারের প্রতিপক্ষ যারা, তাদের জীবন রাষ্ট্রীয় নজরদারি ও বন্দুকের নলের নিচে বন্দী বলেও অভিযোগ করেন তিনি।

দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে এখন বন্দীর সংখ্যা দ্বিগুণ উল্লেখ করে রিজভী অভিযোগ করেন, বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করতে বিএনপির বন্দী নেতা-কর্মীদের বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thank you Your comments are very important to us, thank you for staying with us