🌙

EID MUBARAK

Peace, joy, and blessings to you!
GET BLESSINGS

Breaking News

ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

৬ উইকেটে ভারত কে হারিয়ে শিরোপা  অস্ট্রেলিয়ার হাতে


গ্লেন ম্যাক্সওয়েল সিরাজের বলে ডাবলস টানলেন। অস্ট্রেলিয়ার ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা!


অস্ট্রেলিয়ানরা ছুটে আসছেন মাঠে। লোকেশ রাহুলরা বিষণ্ণ হয়ে উঠেছেন। ভারত টানা ১০ টি ম্যাচ জিতেছিল, তারা টুর্নামেন্টে অপরাজিত ছিল। 8 অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের মাধ্যমে জয়ের ধারা শুরু হয়। ভারতের পর দক্ষিণ আফ্রিকার কাছে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গেছে অস্ট্রেলিয়া।


ভারতের জয়রথ ছুটেছে, অতল খাদের ধার থেকে ঘুরে একের পর এক বাধা অতিক্রম করে অস্ট্রেলিয়া। শেষ সেমিফাইনালেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন লড়াই করতে হয়েছে তাদের। কিন্তু তারা অস্ট্রেলিয়া—বিশ্বকাপের সবচেয়ে সফল দল। সেই অস্ট্রেলিয়ার কাছে থমকে গেল ভারত। এবারের বিশ্বকাপে ১১তম ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেল রোহিত শর্মার ভারত। সেটিও ঘরের মাঠে লাখো সমর্থকের সামনে। 

 

কোন মন্তব্য নেই

Thank you Your comments are very important to us, thank you for staying with us