🌙

EID MUBARAK

Peace, joy, and blessings to you!
GET BLESSINGS

Breaking News

সড়ক দুর্ঘটনায় গুলিস্তানে যুবক নিহত-১

ঢাকা: রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। 

সড়ক দুর্ঘটনা-
প্রতীকী ছবি


সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মারাত্মক আহত অবস্থায় পল্টন থানা পুলিশ ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।


পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, রাতে গুলিস্তান জিরো পয়েন্টে একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ওই যুবককে আহত অবস্থায পরে থাকতে দেখি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।


তিনি আরও বলেন, ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে ভবঘুরে প্রকৃতির বলে ধারণা পুলিশের। রাতে জিরো পয়েন্টে কোনো এক যানবাহনের চাপায় মারা যায় সে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই

Thank you Your comments are very important to us, thank you for staying with us